শাফি উদ্দিন আহমদ
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ১১:২০:৫৯
বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ লজিস্টিকস কোম্পানি পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত
বিদেশে ডেনিশ কোম্পানিগুলোকে সহায়তা করা ডেনমার্ক দূতাবাসের অন্যতম প্রধান কাজ। কৌশলগত সংলাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সরাসরি বিভিন্ন কোম্পানি পরিদর্শন করা, তাদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কাজকর্ম কাছ থেকে দেখা পাশাপাশি কাজের ধরণ, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করাও এই কার্যক্রমের অংশ।
তারই ধারাবাহিকতায় আজ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ঢাকায় অবস্থিত 'ডিএসবি'-এর কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ধানুশকা গুণবর্ধনে এবং 'ডিএসবি' বাংলাদেশ টিম।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত পুরো অফিস ঘুরে দেখেন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং যেসব সহকর্মী বাংলাদেশে 'ডিএবি'-তে ২৫ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসছেন, তাদের বিশেষ স্বীকৃতি জানান—যা বাংলাদেশ ও এখানকার মানুষের প্রতি এই কোম্পানির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ প্রতিশ্রুতিরই এক উজ্জ্বল নিদর্শন।
ডেনমার্কে মাত্র ১০ জন পরিবহনকারীকে (হাউলিয়ার) সাথে নিয়ে যাত্রা শুরু করা 'ডিএসভি' আজ বিশ্বের সর্ববৃহৎ লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে, যা ডেনমার্কের এক অনন্য সাফল্যের গল্প। বর্তমানে বাংলাদেশে এর কার্যক্রম দেশকে বিশ্ববাজারের সাথে যুক্ত করতে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেনিশ ব্যবসাগুলোর সাথে এই ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে 'ট্রেড কাউন্সিল' ডেনমার্ক ও বাংলাদেশ—উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে।