মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ৩ মে ২০২৬ দুপুর ০২:৩০:৫১
বিদ্যুৎ সংযোগে অনিয়ম: মৌলভীবাজারে লাখো টাকা আত্মসাতের অভিযোগ তিনজনের বিরুদ্ধে
মৌলভীবাজারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। গ্রাহকরা বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলে তড়িগড়ি করে সমাধান করে দেন বিদ্যুৎ অফিসের আলামিন এ যেন শস্যের ভিতর ভূত। অবৈধ বিদ্যুৎ সংযোগকারী শাকিল,শরিফুল ও আজিজুল। যাদের চুক্তিভিত্তিক নিয়োগ।
মৌলভীবাজার সোনাপুর এলাকায় গত কয়ে দিন আগে প্রবাসী এক পরিবারের বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হাতিয়ে নিয়েছে ৮০ হাজার টাকা শাকিল,শরিফুল ও আজিজুল। পরে প্রবাসীর আত্মীয় একজন শাকিল,শরিফুল ও আজিজুলের বিরুদ্ধে মৌলভীবাজার থানা ও মৌলভীবাজার বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বির এর কাজে অভিযোগ করেন। থানা পুলিশ একজনকে আটক করলে তরিগরি করে সমাধানের জন্য নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বির দায়িত্ব দেন বিদ্যুৎ অফিসের আলামিন কে । আলামিন অভিযোগকারী ও অভিযুক্তদের নিয়ে বিষয়টি সমাধান করেন। সমাধান হলো অভিযোগকারীদের ৮০ হাজার টাকা ফেরত দেয়া,থানা থেকে মামলা তোলার জন্য উভয় পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দু পক্ষ ৩০ হাজার টাকা দেওয়া এবং যাকে থানায় আটক করা হয়েছে থাকে ছাড়িয়ে আনা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাকিল বলেন এখানে সম্পন্ন দোষ শরিফুলের,আমরা কিছুই জানি না আমাদেরকে শরিফুল বলেছে তার আত্মীয় বিদ্যুৎ সংযোগ দেবার জন্য। ৮০ হাজার টাকা দেবে। আমিসহ আজিজুল ও শরিফুল মিলে বিদ্যুৎ সংযোগ দিয়ে ৮০ হাজার টাকা নিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে শরিফুল বলেন বিদ্যুৎ সংযোগ দিয়ে ৮০ হাজার টাকা নিয়েছি এটা আমাদের আলামিন স্যার সমাধান করে দিয়েছে। এই বিষয় নিয়ে এত বারা বাড়ির দরকার কি?
আর আজিজুল বলেছেন এখানে আমার বিন্দু মাত্র দোষ নেই আমাকে শরিফুল ও শাকিল নিয়েছে,আমি বার বার বলেছি এগুলো টিক না,তার পরও বিদ্যুৎ সংযোগ দিয়ে ৮০ হাজার টাকা নিয়েছে। শরিফুল আমাদের কে টাকা দিয়েছে।
অভিযোগকারীর সাথে আসা বাবু বলেন বিদ্যুৎ অফিসের আলামিন সমাধান করে শাকিল,শরিফুল ও আজিজুল এর কাছ থেকে ৮০ হাজার টাকা দিয়েছে এবং তাদের উপর একটি জরিমানা পরেছে।
সমাজের সচেতন নাগরিকরা বলেন সরকারি নিয়ম অনুযায়ী একটি নতুন বিদ্যুৎ মিটার সংযোগের জন্য প্রায় ১০ হাজার টাকা ফি নির্ধারিত থাকলেও, বাস্তবে অনেক ক্ষেত্রে তা কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে নানা হয়রানি ও আর্থিক চাপের মুখে পড়ছেন। শাকিল,শরিফুল ও আজিজুল কে বিদ্যুৎ বিভাগ আইনের হাতে তোলে দিছেনা কেন?। এখানে বিদ্যুৎ বিভাগের স্বার্থ কি?
বিদ্যুৎ অফিসের আলামিন বলেন শাকিল, শরিফুল ও আজিজুল তাদের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বির স্যারে কাছে একটি অভিযোগ দিয়েছেন। সাব্বির স্যার আমাকে বলেছেন সমাধান করে দেবার জন্য আমি দু পক্ষকে ডেকে সমাধান করে দেই। তবে অফিসিয়াল ভাবে শাকিল, শরিফুল ও আজিজুলে উপর আমরা ব্যবস্থা নিবো। থানায় কাউকে আটক করেছে কি না জানতে চাইলে আলামিন বলেন শাকিল, শরিফুল ও আজিজুল তাদের বিরুদ্ধে থানায়ও তার অভিযোগ করেন পরে থানা এখানে এসে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।