নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২৪:১৯
বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য দেখতে পেরে ভালো লাগছে: রাষ্ট্রদূত
দেশের নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
এসময় বাজারে বিভিন্ন মার্কিন পণ্য দেখে খুশি হন তিনি।
বিষয়টি জানিয়েছে মার্কিন দূতাবাস।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক পোস্টে রাষ্ট্রদূতের বাজার পরিদর্শনের ছবিও প্রকাশ করা হয়।
ছবিতে দেখা যায়, বাংলাদেশের বাজারের মার্কিন পণ্য হাতে নিয়ে হাসছেন ক্রিস্টেনসেন।
দূতাবাস ওই পোস্টে বাজার নিয়ে করা ক্রিস্টেনসেনের মন্তব্যও প্রকাশ করে।
ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে।
‘রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’
এদিকে রমজানকে সামনে রেখে দেশে বিভিন্ন আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আসা খেজুর, বাদাম ও বিভিন্ন পানীয়ও রয়েছে।