নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ রাত ১০:৪০:৫০
হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার (২২ মে) সস্ত্রীক সৌদি আরব গেছেন।
সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফর করছেন সেনাপ্রধান।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।