নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ দুপুর ১২:১৪:১৫
ঢাকার আশুলিয়ায় পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঢাকার আশুলিয়া স্কুল এন্ড কলেজের মাঠে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ পোলাও চাল, আলু, লবণ।
সোমবার সকালে ড. মেহেদী হাসানের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় এমপি ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সরকারিভাবে কোনো তহবিল না পাওয়ায় দলের নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, তার নেতা তাকে নির্দেশ দিয়েছেন—যেভাবেই সম্ভব মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে।