রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি:
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৮:০২:০৩
মাদকে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: আমান উল্লাহ আমান
শনিবার (২ মে) সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নে বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। সরকার ও বর্তমান প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। এমনকি মাদকসংশ্লিষ্টদের পক্ষে কেউ তদবির করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুলিশ গ্রেফতার করবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।