নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬ বিকাল ০৩:৫০:৩৩
দুর্নীতি নির্মূলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষা জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতি নির্মূলে দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা জরুরি।
২৩ জুন (মঙ্গলবার) বিকেলে দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বেসরকারি নিরাপত্তা খাতে কার্যরত এলিট ফোর্সের ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের মহতী উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বেকারত্ব দূর হবে বলে দাবি জানান সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
বারিধারা এলিট ফোর্সের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আলফাজ হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল জাহাঙ্গীর আক্তার চৌধুরী, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম প্রমুখ।