নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ দুপুর ০১:৩৯:২৪
গরমে প্রশান্তিময় ইতালির ‘অ্যাফোগাটো’
এই গরমে প্রশান্তিময় হতে পারে ইতালির ভিন্ন স্বাদের অ্যাফোগাটো কফি। অ্যাফোগাটো হচ্ছে একটি ডেজার্ট। এটি ভ্যানিলা আইসক্রিম এবং এসপ্রেসো দিয়ে বানানো হয়। এর উদ্ভাবন হয়েছে ইতালিতে। "অ্যাফোগাটো" শব্দটির আক্ষরিক অর্থ "ডুবানো"। কফির ভিতর আইসক্রীমকে ডুবিয়ে দেওইয়ার কারণেই এ রকম নাম দেওয়া হয়েছে।
এই উপকরণ তৈরিতে যা যা লাগবে-
৬ গ্রাম কফি, ১-২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম, ৯০ মিলি গরম পানি। আর লাগবে সামান্য কুকিজ সাজানোর জন্য
প্রস্তুত করবেন যেভাবে-
একটি গ্লাসে ভ্যানিলা আইসক্রিম নিন। অন্য একটি কাপে গরম পানিতে কফি মিশিয়ে নিন। এবার আইসক্রিমের উপরে গরম কফি ঢেলে দিন। এর উপরে কফি পাউডার ও কুকিজ দিয়ে পরিবেশন করুন অ্যাফোগাটো কফি। এবার এই গরমে এই ভিন্ন স্বাদের কফি উপভোগ করুন।