নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ সকাল ১১:৩৭:২৪
রিয়াদে ক্ষেপনাস্ত্রের আঘাতে বাংলাদেশীসহ নিহত ২
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারজে একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির একোম্মোডেশনে ক্ষেপনাস্ত্র আঘাত হানে। এতে একজন ভারতীয় ও একজন বাংলাদেশী মারা যান। এছাড়া ১২ জন বাংলাদেশী আহত হন।
রোববার (৮ মার্চ) সৌদি সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এই আক্রমণকে ঘৃণ্য বলে কর্তৃপক্ষ এর নিন্দা জানিয়েছে। রিয়াদের আল খারিজের ঘটনায় আক্রান্তদের বিষয়ে মর্মাহত। কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন ।
কেউ অতিউৎসাহী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব বিষয়ে কোন প্রতিক্রিয়া প্রকাশের পূর্বে এই সংক্রান্ত সৌদি ও অন্যান্য আরব দেশ সমূহের নির্দেশনা/আইন যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি ।
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পরিবার বাংলাদেশের মোবাইল দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হটলাইন ১৬১৩৫ এ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন ।