নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২৪:৪১
ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৩৬৫
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬৫ জনের মতো।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, শুক্রবার (০৩ এপ্রিল) পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ১৩ জন সৈন্য নিহত এবং আরও ৩৬৫ জন আহত হয়েছেন।
৪ এপ্রিল শুক্রবার ভূপাতিত দুটি যুদ্ধবিমানের সৈন্যরা এই সংখ্যার অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।
পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনী, ৬৩ জন নৌবাহিনী, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন।
সূত্র: আল-জাজিরা