আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ রাত ০৯:১০:৩৬
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে: ট্রাম্প
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি সূত্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার (২২ এপ্রিল) 'নিউইয়র্ক পোস্ট' এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রথম দফার আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সূত্রগুলো যখন জানায় যে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটির রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাশিত, তখন এ বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প টেক্সট মেসেজের মাধ্যমে নিউইয়র্ক পোস্ট-কে বলেন, ‘এটি সম্ভব!’
এর আগে, গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতির দুই সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ট্রাম্প এর সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।
পাকিস্তানের ডিজিটাল সংবাদমাধ্যম ‘নিউজ পোস্ট’ কোনো নির্দিষ্ট সূত্র বা বিস্তারিত তথ্য ছাড়াই পরবর্তী আলোচনার জন্য নতুন করে এই তিন দিনের সময়সীমার কথা জানিয়েছে।