নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৩:০২
ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল
ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে চলতি বছরে সারাদেশে মৃত্যু ৩০০ ছাড়িয়ে গেল। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুই।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত রোগটিতে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৩ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৩ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৯ হাজার ২৭৫ জন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।