নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ দুপুর ০২:০৭:২৩
আবারও মা হলেন সোনম কাপুর
আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রবিবার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোনম নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।
হাদি হত্যা নিয়ে সংসদে কথা না বলায় পাটওয়ারীর ক্ষোভহাদি হত্যা নিয়ে সংসদে কথা না বলায় পাটওয়ারীর ক্ষোভ
সোনম তার পোস্টে লেখেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরো বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য।