নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৫:৪১
টি-শার্ট, শর্ট জিন্সে আবেদনময়ী লুকে ঝড় তুললেন মিম
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফ্যাশন সচেতনতার জন্য তিনি আলোচনায় থাকেন। এবার তিনি ধরা দিলেন আবেদনময়ী এক লুকে। তার লুক যেনো বলিউড অভিনেত্রীদেরও হার মানায়।
অভিনেত্রীর ছবিতে তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।
কেউ কেউ মিমের এ লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দেন। তার ব্যক্তিত্ব ও শারীরিক
সৌন্দর্যের প্রশংসা করেন কেউ কেউ।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়
বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন মিম। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত
‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।