নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:২০
আসছে ‘ম্যায় হু না-২’, দ্বৈত চরিত্রে শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খান আবার ফিরছেন বড় পর্দায়। দেখা যাবে ‘কিং’ মুক্তির পর তিনি দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন ‘ম্যায় হু না-২’ নিয়ে। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’র সিক্যুয়াল নিয়ে। বলিউডে গুঞ্জন পরিচালক ফারাহ খানের সঙ্গেই আবার জুটি বাঁধতে পারেন তিনি। আর এটি ‘ম্যায় হু না’–এর সিক্যুয়াল।
শাহরুখ-ফারাহ জুটির আগের কাজগুলোও ছিল দারুণ সফল। ‘ম্যায়
হু না’র পর ২০০৭ সালে আসে ‘ওম
শান্তি ওম’,
আর ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’—সবকটিই
বক্স অফিসে ভালো ব্যবসা করে। তাই এই জুটি ফের এক হলে প্রত্যাশা যে আকাশছোঁয়া, তা বলাই
বাহুল্য।
‘ম্যায় হু না ২’-এ শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যেতে
পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাঁকে হাজির করার
পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে।
ছবির গল্পে থাকছে দেশাত্মবোধের ছোঁয়া, সঙ্গে অ্যাকশন ও
হালকা কমেডি। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। মূল ছবির
আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপন করা হবে।
জানা গেছে, ছবির গল্পের ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই,
আর চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ পরিচালনা করেছিলেন ফারাহ
খান। ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও
জায়েদ খান। কলেজ ছাত্র সেজে গোপন মিশনে নামা মেজর রাম প্রসাদ শর্মার চরিত্র আজও দর্শকদের
কাছে স্মরণীয়।