ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বাংলাদেশ পৃথিবীর সেরা এডুকেশন হাব হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ পৃথিবীর সেরা এডুকেশন হাব হবে: শিক্ষামন্ত্রী


বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।’মঙ্গলবার (৫মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন।’শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং শিক্ষাকে ঘিরে তার স্বপ্ন ছিল সুদূরপ্রসারী। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার বিষয়েও কাজ চলছে।তিনি বলেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করত এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে। বিদেশে শিক্ষাগ্রহণ শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে।স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তাদের মতামত শোনা ছাড়া টেকসই সিদ্ধান্ত সম্ভব নয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।শিক্ষামন্ত্রী বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।

১ ঘন্টা আগে

প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা স্বাধীনতা দিতে চাই। কিন্তু যেন তা জঙ্গি কারখানায় পরিণত না হয় তাও দেখতে হবে। আমরা আর কোনো হলি আর্টিজানের মতো ঘটনা চাই না।মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মালিকরা অলাভজনক দাবি করেন। কিন্তু এর থেকে প্রাপ্ত অর্থ কোথায় যায় তা আমরা জানি না।তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো আমাদের মাধ্যমে শুনে দ্রুতই সমাধানের ব্যবস্থা নিবেন।মিলন বলেন, জিয়াউর রহমান ১৬ দিন শিক্ষামন্ত্রী থেকে যত কাজ করেছেন৷ আমি ১৬ বছরেও তত কাজ করতে পারব না।তিনি বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না? আমরা চাইলেই শিক্ষা খাতে সবচেয়ে বেশি উপার্জন করতে পারি। আমি নকল করব তাদের যারা ভালো করেছে।

১৬ ঘন্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ের আটকে থাকা শিক্ষক নিয়োগ নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের আটকে থাকা শিক্ষক নিয়োগ নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চূড়ান্ত ফল প্রকাশের পর আটকে থাকা ১৪ হাজারের বেশি প্রার্থীকে শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে।রোববার (০৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে নির্বাচিত হন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। তবে নিয়োগ না হওয়ায় তারা আন্দোলন শুরু করেন। এ নিয়োগটি কবে নাগাদ হতে পারে—জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রক্রিয়াটি করা হচ্ছে। অতি শিগগিরই। কাউকেই বাদ দেয়া হবে না। তবে এ ক্ষেত্রে শর্ত দেয়া হতে পারে তারও কিছু ইঙ্গিত দেন মন্ত্রী। কী কী শর্ত হতে পারে সে বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যিনি শিক্ষকতা করবেন, সেই শিক্ষকতা করার জন্য তাদের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেখানে কোনো ঘাটতি আছে কি না সেটা দেখা হবে। উদাহরণ হিসেবে মন্ত্রী বলেন, ধরুন তারা যোগদানের পর শিক্ষকদের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তারা প্রশিক্ষণ নেবেন, সেই জায়গায় যদি অকৃতকার্য হন তাহলে তারা শিক্ষক হতে পারবেন না। এ ছাড়া সরকারি বিধি-বিধান অনুযায়ী দুই বছর যদি সাফল্যের জন্য চাকরি করতে পারেন, তাহলে তাদের চাকরি স্থায়ী করা হবে। সবকিছুই দেশের শিক্ষার ভালোর জন্য করা হবে। খারাপ কোনো উদ্দেশ্যে নেই।

২ দিন আগে

জকসু নেতাকে থাপ্পড়: জবি থেকে ছাত্রদল নেত্রী বহিষ্কার

জকসু নেতাকে থাপ্পড়: জবি থেকে ছাত্রদল নেত্রী বহিষ্কার


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার ঘটনায় ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার (৩ মে) বিকেল তিনটায় উপাচার্যের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন।তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জন্য কষ্টদায়ক এবং বিব্রতকর। অতীতে এসব ঘটনাকে যথাযথভাবে সমাধান না করার কারণে একটার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চাই।উপাচার্য আরও বলেন, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর গায়ে দিবালোকে হাত তুলেছে, এটা সকলে প্রত্যক্ষ করেছে। এ ধরনের কোনো সংস্কৃতি কখনোই কাম্য না এবং এটাকে অবশ্যই আমরা প্রশ্রয় দেব না। সুতরাং নেলীকে অপরাধী সাব্যস্ত করে আমরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।এর আগে একইদিন জকসুর ভিপি (সহসভপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) স্বাক্ষরিত এক বিবৃতিতে দুই দফা আল্টিমেটাম দেওয়া হয়।বিবৃতিতে জকসুর পক্ষ থেকে দুটি দাবি উত্থাপন করা হয়। অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে স্থায়ী বহিষ্কার এবং স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেমসের তৃতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ‍্যে থাপ্পড় দেন জকসুর হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। শুধু তাই নয়, ওই ঘটনার পর ফেসবুক পোস্টে থাপ্পড় দেওয়ার কথা শিকার করে আবারও ক্রীড়া সম্পাদক নাঈমকে হুমকি দেন তিনি। এ ঘটনা সেসময় বড়সড়ো বিতর্কের জন্ম দেয়।

২ দিন আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ জুন

৩ মে ২০২৬ বিকাল ০৪:৪৩:৫৪

৪ হাজার শিক্ষার্থীকে বিনামূল্য পড়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

৪ হাজার শিক্ষার্থীকে বিনামূল্য পড়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

৩ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৫৭

দক্ষিণ এশিয়ার ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

২ মে ২০২৬ দুপুর ০১:২৭:৩৬

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫২:৩০

ঢাবি ছাত্রীর মৃত্যুতে বিভাগের শিক্ষক গ্রেফতার

ঢাবি ছাত্রীর মৃত্যুতে বিভাগের শিক্ষক গ্রেফতার

২৬ এপ্রিল ২০২৬ রাত ১০:১৭:১২

ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:৪৫

প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:১৯

অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল

অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫২:৫৩

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:৪৫

শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত

শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৬:৪৫

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:৫৬

1–15 / মোট 91টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 7
শিরোনাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো নেত্রকোণায় চোরাচালের ১৮ বস্তা ভারতীয় কসমেটিকসহ আটক ২ রহস্যজনক বিস্ফোরণ ভারতের বিএসএফ সদর দপ্তরে ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন বাংলাদেশ পৃথিবীর সেরা এডুকেশন হাব হবে: শিক্ষামন্ত্রী মোকামতলায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ইরফান খানের স্মরণে মুক্তি পেলো ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’ গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিও ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের ইরানের সঙ্গে চুক্তির আশায় হরমুজে অভিযান স্থগিত করলো ট্রাম্প! লিমন-বৃষ্টিকে মার্কিন বিশ্ববিদ্যালয় মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো নেত্রকোণায় চোরাচালের ১৮ বস্তা ভারতীয় কসমেটিকসহ আটক ২ রহস্যজনক বিস্ফোরণ ভারতের বিএসএফ সদর দপ্তরে ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন বাংলাদেশ পৃথিবীর সেরা এডুকেশন হাব হবে: শিক্ষামন্ত্রী মোকামতলায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ইরফান খানের স্মরণে মুক্তি পেলো ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’ গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিও ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের ইরানের সঙ্গে চুক্তির আশায় হরমুজে অভিযান স্থগিত করলো ট্রাম্প! লিমন-বৃষ্টিকে মার্কিন বিশ্ববিদ্যালয় মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে