নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৫৭
৪ হাজার শিক্ষার্থীকে বিনামূল্য পড়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
১৬০ দেশের চার হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার করার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে শিক্ষার্থীদেরকে আসা-যাওয়ার খরচসহ নানা সুবিধা দেবে দেশটি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির অংশ হিসেব এই সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
রোববার (৩ মে) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় স্নাতক শেষ করা ৪ হাজার শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।
সুযোগ-সুবিধা
>জে-১ ভিসা সহায়তা;
>বিমানে আসা-যাওয়ার খরচ;
>টিউশন ফি;
>থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;
>বইপত্র কেনার জন্য ভাতা;
>স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা;
>ভ্রমণ ও লাগেজ ভাতা;
আবেদনের যোগ্যতা
*বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন;
*বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন);
*যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র
*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;
*তিনটি সুপারিশপত্র;
*অ্যাকাডেমিক রেকর্ড–বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);
*টোফেল/আইইএলটিএস স্কোর;
*যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোনো আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬।