নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৩:৪৪
দুই কলেজের নাম পরিবর্তন হলো শহীদ জিয়া ও খালেদার নামে
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় দেশের চারটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপনের বলা হয়েছে, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী,
মিরপুর–এর নাম পরিবর্তন করে করা
হয়েছে শহীদ জিয়া মহিলা কলেজ। ফুলগাজী মহিলা কলেজ, ফেনী–এর নতুন নাম হয়েছে বেগম
খালেদা জিয়া মহিলা কলেজ।
বাসাইল ডিগ্রি কলেজকে করা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ
নামে। সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া
কলেজ।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও
দপ্তরকে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে ।