ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ রাত ১১:১৫:৪০
ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ রানু বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত রানু বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তেতুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে রানু বেগমকে আটক করা হয়।
ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, পরে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার পায়ের নিচের অংশে কৌশলে লুকানো একটি প্যাকেট থেকে ১০টি ছোট প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।