রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৯:০৪
ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দু’দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসছেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ এপ্রিল) নান্দাইলে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এরপর নান্দাইল ডাকবাংলোয় পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল টিম এবং কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের টিমের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদান করবেন। সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।
দ্বিতীয় দিন শনিবার (২৫ এপ্রিল) প্রতিমন্ত্রী কানারামপুর সুরেশ ডাক্তার-কালিয়াপাড়া বাজার ভায়া কামালপুর সড়ক উদ্বোধন করবেন। পাশাপাশি নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা ডিসি সড়কের উদ্বোধন শেষে গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নান্দাইল পৌরসভা পরিদর্শন করবেন। দিনশেষে তিনি আবারও নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে নান্দাইল উপজেলায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।