বাবুল আকতার, ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৭:২৩
ভাঙ্গুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান,থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম,উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,জামাতের উপজেলা সভাপতি মহির উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম ও সকল সাংবাদিক ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল,উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি পরিমল কুমার, হিন্দু ,খিষ্ট্রান, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, এবং উপজেলার সকল মন্ডপের সভাপতি-সেক্রেটারী বক্তব্য রাখেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়
- প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা পাহারা নিশ্চিতকরণ
- আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা
বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন, পুলিশ ও পূজা কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবার ভাঙ্গুড়া উপজেলার সবকটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।