মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ১০:৪২:১২
কোটালীপাড়ায় উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের ক্যাফে-৭১-এ এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করতে বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।