নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ দুপুর ০২:০৬:৫০
কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা
রাঙামাটির বিলাইছড়ি থেকে নৌপথে বাড়ি ফিরতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন মো. মাসুদ (৫০) নামে এক বিএনপি নেতা।
শনিবার (১৮ জুলাই) হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৌসুমি ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে, তিনি সেখানে ছিলেন না। এরপর থেকেই তিনি নিখোঁজ।