মো রমিম সরদার, কালিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ০২:০৬:২৬
খাল খনন প্রকল্পে দুর্নীতির সুযোগ নেই: আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি
নড়াইল -১ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কৃষি খাতের উন্নয়ন সাধন হবে, অপরদিকে গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। তাই এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি ছিল গ্রামভিত্তিক উন্নয়ন।
সে হিসেবে তাঁদের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও গ্রামভিত্তিক উন্নয়ন কাজ শুরু করেছেন। আর এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। যার মধ্যে অন্যতম হলো ‘খাল খনন প্রকল্প’।
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার সূবলের খাল পুনঃখনন কাজ পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি হতে প্রধান রোড় অভিমূখী সূবলের খাল পুনঃখনন কাজ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন হচ্ছে। বিশেষ করে গ্রামভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ নির্মাণ ও খাল খননের মত প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে।
বিগত সময়ে আওয়ামী লীগের আমলে দেশের যা ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে বলে জানান তিনি।সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম
এ সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।