নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৩:২১
নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল, সম্পাদক আশরাফুল নয়ন
নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দ্বিবার্ষিক মেয়াদের এ কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী, ক্রীড়া ও উৎসব সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন এবং দেশ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।