মো. আহছান উল্যাহ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৯:৩৩:৫৪
গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল
রোববার (২৮ জুন) বাদ আসর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ফেনী কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর সভাপতি শফিকুল ইসলাম এবং সাবেক জেলা সভাপতি জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ওমর ফারুক, মো. ইসমাইল হোসেন এবং বর্তমান শহর সেক্রেটারি এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।