কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৪:৫৪:৩০
আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আধুনিক সাইন্স ল্যাব উদ্বোধন
এ সময় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইন্স ল্যাবের জন্য প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও শিক্ষা উপকরণ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সাইন্স ল্যাব উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নিহার উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ মুশফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুশফিকুর রহমান এমপির কন্যা মেহভীন রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আশফাক জামিল রহমান তাপস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, যুবদল নেতা আসসাদিক ভূঁইয়া গালিব, মামুন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তুলতে আধুনিক সাইন্স ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষার মানোন্নয়নে বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর আরও অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন সাইন্স ল্যাব চালুর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।