ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:৪৩:৩৩
চাঁদপুরে ৪টি আসনে বিএনপি, একটিতে বিদ্রোহী বিএনপি প্রার্থী বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে পাঁচটি আসনের ৪টিতে বিএনপি প্রার্থী এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এমনই তথ্য জানা গেছে। বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যরা হলেন-
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ড.আ ন ম এহসানুল হক মিলন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট- ১,৩৩,১৬২ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মো. মকবুল আহমেদ পেয়েছেন- ৬৭,০৭৭ ভোট। জয়ের ব্যবধান- ৬৬,০৮৫ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী মো.জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট- ১,৭০,৫৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৫৪,৭৩৩ ভোট। জয়ের ব্যবধান ১,১৫,৮৫০ ভোট।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট-১,৬৪,০১০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাড.শাহাজাহান মিয়া পেয়েছেন- ৯৬,৮১১ ভোট। জয়ের ব্যবধান- ৬৭,১৯৯ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মো. আব্দুল হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট-৭৩,৮৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনর রশীদ পেয়েছেন- ৬৯,২১৫ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন- ৬৬,৫০৫ ভোট। জয়ের ব্যবধান ৪,৬২৭ ভোট।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট- ১,৮১,৯১১ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলডিপির প্রার্থী ড.নিয়ামুল বশির পেয়েছেন- ৭১,৮৫০ ভোট। জয়ের ব্যবধান- ১,১০,০৬১ ভোট।