মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:২৪
ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ের কালামপুরে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল এর উদ্যোগে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উদ্বুদ্ধ করতেই তাদের এ আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ হাসান মাহমুদ হাবি, কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাংবাদিক আযহারুল ইসলাম রাজু,সাংবাদিক মোঃ মোকলেছুর রহমান, সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মরত চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।