চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬ রাত ০৮:০৫:৩২
নয়নী হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ
ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, নিহত নয়নীর হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশু ও গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।