নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:২৪
প্রভাব খাটানোর একটা চেষ্টা আছে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোথাও কোথাও প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে বলে তিনি জানতে পারছেন, তবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি খুলনা-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। খুলনা-৫ আসন থেকে নির্বাচনে লড়ছেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সামগ্রিকভাবে ভোটের যে চিত্র, তাতে কিছু জায়গায় ভোট কেন্দ্রের বাইরে প্রভাব খাটানোর চেষ্টা আছে। তবে কেন্দ্রের ভেতরে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারছে।
তার নিজের নির্বাচনী উপস্থিতি সন্তোষজনক বলে তিনি জানান, বেলা একটা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে তার ধারণা।
এই আসনে আরও প্রার্থী রয়েছেন বিএনপির মোহাম্মদ আলি আসগর, সিপিবির চিত্ত রঞ্জন গেলদার ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন।