ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:২১:২৭
ছাতকে বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সোমবার (১১ মে ২০২৬) ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-০৮/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশিক মিয়া (৫০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশিক মিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের মৃত আশব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ছাতক থানা পুলিশ।
এ বিষয়ে মো. মিজানুর রহমান তালুকদার বলেন, অপরাধ দমনে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাতক থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।