রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১০:৩৬
ছাত্রদল নেতা সুজার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন সুজা বৃহস্পতিবার (২১ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, পরিশ্রমী এ নেতার মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল এক অকুতোভয় সৈনিককে হারিয়েছে।
তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।