শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি:
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৬:৪৭:৪৩
মতলব উত্তরে পবিত্র শোহাদায়ে কারবালা ও আহলে বায়েতের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র শোহাদায়ে কারবালা ও আহলে বায়েতের স্মরণে আলোচনা সভা, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে কালিপুর বাজার শাহী জামে মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, মতলব উত্তর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
মাওলানা আমিনুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে এবং মাওলানা মো. আমির হামজা জালালী আল কাদরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতী মো. জামাল উদ্দিন নুরী।
এছাড়া বক্তব্য দেন মাওলানা মো. অলিউল্লাহ আনসারী, মাওলানা মোতালেব হোসেন নবাবপুরী এবং মো. মোশারফ হোসেন হেলালী।
বক্তারা পবিত্র আশুরা ও কারবালার ঐতিহাসিক ঘটনার তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ, ত্যাগের শিক্ষা এবং ইসলামের জন্য তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা শেষে মিলাদ, দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম আল কাদরী। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।