রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ০৬:১৬:৩৩
বাগেরহাটে রেড ক্রিসেন্টের আধুনিক কনফারেন্স রুম উদ্বোধন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল। নবরূপায়ন কার্যক্রম বাস্তবায়ন করে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার ও নার্গিস আক্তার ইভা, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, আইএফআরসি-এর এসিয়া প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর ডিকশা খাডকা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, CDRRnCA Program এর ম্যানেজার, ইনচার্জ ডি. এম. নাজমুল আলম, সিনিয়র পিএমইআর অফিসার শাহাদাত হোসেন, ফাইন্যান্স অফিসার মোনালিসা রূপা, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী, MACP Responsive Grant Bangladesh Project-এর প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ, সভা, পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। একই সঙ্গে এটি ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।