নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ দুপুর ০১:১৬:৪৫
হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ মিয়া (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধান মহল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া হালুয়াঘাট উপজেলার উত্তর মনিকুড়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আরিফ মিয়া মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ধান মহল মসজিদের সামনে ব্যাটারিচালিত অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।