ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৬:৫৩:৫৫
ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুর উপজেলা-এ সিংহেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ জিহাদ প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৬ মে) সকালে ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পুড়াপুটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় এবং জুলাই যোদ্ধা আয়নলের দায়ের করা আরেকটি মামলায় প্রিন্স অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।