নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ দুপুর ০২:৪২:০৮
নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কর্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রসাশন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
২ জুলাই বৃহস্পতিবার উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো.এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রসাশন।