বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:১৬
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে পুশইন করা ব্যাক্তির পরিচয় সনাক্ত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশইন করা বয়োবৃদ্ধ ব্যাক্তির পরিচয় সনাক্ত হয়েছে। বর্তমানে সে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা গেছে, বয়োবৃদ্ধ ব্যাক্তিটির নাম ছষ্টি চন্দ্র বর্মণ। তার বয়স ৬০ বছর। তার বাবার নাম বাবু চন্দ্র বর্মণ। সে রাজশাহী জেলার গোদা গাড়ী উপজেলার চান্দালাই গ্রামের বাসিন্দা।
ছষ্টি বর্মণ জানান, দুই মাস পূর্বে সে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতে থাকাকালিন সে গরু রাখালের কাজ করতেন।
জামালপুরের ৩৫ বিজিবির লে: কর্নেল হাসানুর রহমান জানান, তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, আটক ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন আসছেন। যাছাই বাছাই করে ঠিকানা সঠিক হলে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। পরিচয়ে তথ্যগত গড়মিল হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।