কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:১৩
কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাক চাপায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক চালক আব্দুল মমিনকে (৩৭) আটক করেছে পুলিশ। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
নিহত হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার দক্ষিণ মান্দিয়া গ্রামের সোনাতন চন্দ্র সূত্রধর এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায় ঘটনার দিন ওই বৃদ্ধ কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ছেলের বাসা থেকে বেড় হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাজীপুরগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
বৃদ্ধার নাতি বাঁধন বলেন,১৫ দিন আগে দাদু কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় আমাদের ভাড়াবাসায় বেড়াতে আসে। আজ সকালে রাস্তা পার হতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) রাশেদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।