হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৩৩
ভয়াল ১২ নভেম্বর আজ, ৫৬ বছরেও আতঙ্ক কাটেনি হাতিয়াবাসীর
১৯৭০ সালের এদিনে হাতিয়া উপকূলীয় এলাকাসহ সমগ্র বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। যার উচ্চতা ছিল ১৫-২০ ফুট। জলোচ্ছ্বাসে হাতিয়া উপকূলীয় অঞ্চলসহ বিস্তীর্ণ জনপদে ব্যাপক ক্ষতি হয়। শুধু হাতিয়া দ্বীপে মারা যায় প্রায় ১২ হাজার মানুষ। এতে হাজার হাজার গবাদি পশু মারা যায় এবং গৃহহীন হয় হাজার হাজার পরিবার।
সেই দিনের স্মৃতি ভুলতে পারেনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের সালাউদ্দিন (৭৪)। তিনি ঐ জলোচ্ছ্বাসে ৩১ জনকে হারিয়ে এখনো বেঁচে আছেন এ দ্বীপে। একই স্মৃতি বুকে নিয়ে।
আপনজনদের খুঁজছে হরনী ইউনিয়নের বাসিন্দা ফাতেমা খাতুন (৬৯)। দিবসটি স্মরণে হাতিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।