মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:৫৩
কুলাউড়ায় ভোজ্য তেলে ওজনে কমসহ নানা অনিয়ম: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় বোতলজাত ভোজ্য তেলে ওজনে কম দেওয়া, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় কুলাউড়ার রিয়াদকে ৫ হাজার টাকা, নাসিরুদ্দিন ফল দোকানের মালিক নাসিরুদ্দিনকে ৩ হাজার টাকা এবং কাজী এন্টারপ্রাইজের মালিক কাজী মো. খালেদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ নিষিদ্ধ। পাশাপাশি নির্ধারিত পরিমাণের চেয়ে কম পণ্য দেওয়া এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখাও দণ্ডনীয় অপরাধ।