জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৫০
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সৈয়দা সাদিয়া ইসলাম (স্বর্ণা) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলাম (স্বর্ণা) নামে এক নারী নেত্রীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে এই নেত্রীকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জেলা শহরের কুরপাড় এলাকা থেকে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট পনের হাজার টাকা গ্রহণ করেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার স্বর্ণা নামে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন ফ্যামিলি কার্ড’ বা কোনো সরকারি সুবিধা দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণার আওতায় পড়তে পারে। এ ধরনের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে পুলিশ।