রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ রাত ১০:১৮:৫২
সাভারে রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান
সাভারে শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের উদ্যোগে রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাভারের ১১৯ কাতলাপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমিন এবং শেরপুর, ময়মনসিংহের উপকমিশনার বাবু দীপঙ্কর সরকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপাদ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির (ইসকন), কাতলাপুর, সাভার।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুলসংখ্যক ভক্ত, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।