কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৭:০২:২৫
কাশিমপুরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায়
অভিযুক্তের অলি আহম্মেদ (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বৃদ্ধ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। তিনি জরুন দক্ষিণ কাশিমপুর এলাকায় বেলায়েত হোসেনের বাসার ভাড়াটিয়া।
আজ বুধবার দুপুরে, কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম মামলার এজাহার বরাত দিয়ে বলেন, গতকাল ৭ জুলাই আনুমানিক ১১টার দিকে কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে অভিযুক্ত অলি আহম্মেদ (৬০) জোরপূর্বক ভুক্তভোগী মেয়ে শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুকে সেইফটি জোনে নেওয়া হয়েছে এবং পরীক্ষা ও তদন্ত চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর (মেয়ে) মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সাথে মামলার তদন্তভার এস আই মো.শফিকুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।
এস আই মো. শফিকুল ইসলামের বলেন,অলি আহম্মেদ (৬০)কে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে