নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৮:৪৪
কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর
ইউনিয়নের দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের
হেকমতের ছেলে রহমত (১৪) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)।
এ ঘটনায় সাইফ আলী (১৪) নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছে।
হতাহতরা স্থানীয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মোটরসাইকলেটিও
চালাচ্ছিল সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাড়ি থেকে তিন
জন পালসার মোটরসাইকেল করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট শেষ
করে দৌলতখালী মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দ্রুতগতির
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কারেন্টের পোলের সঙ্গে ধাক্কা দেয়। এ সময়
গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। সাইফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, প্রাইভেট শেষ করে
বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কারেন্টের পোলের সঙ্গে
ধাক্কা দেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে।