মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, রংপুর, পীরগাছা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৪:৪৮
ভ্যানে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় সানজিদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সে স্থানীয় বাসিন্দা মোঃ সুজন মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে পীরগাছা যাওয়ার পথে ভ্যানে করে যাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় ওড়না পেঁচিয়ে যায়।
এতে শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয় সানজিদা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।