ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬ বিকাল ০৫:০৯:৫৫
মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব: কৃষিবিদ শামীমুর রহমান শামীম
শনিবার (৩১ মে) ভোরে উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় উপজেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পাশাপাশি এতিম শিক্ষার্থী এবং অসহায়-দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক চিন্তাধারা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ধর্মীয় ও সামাজিক এই কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং নতুন প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।