বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ বিকাল ০৩:০৫:৪৮
বিরামপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টার দিকে বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্ব তুলে ধরেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কৃষক প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা দিনাজপুর অঞ্চলে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।