মোজাম্মেল হক, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৫:৫৭:১৯
ভালুকায় কারখানার বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে কৃষিজমি ও পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী।
তাদের অভিযোগ, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য ও দূষিত পানি ফেলে প্রায় ৩৩৫ একর কৃষিজমির ক্ষতি করছে।
আন্দোলনকারীরা জানান, গত ১৫ বছরে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনিক তদন্তে প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলেও দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ করা, ঈদুল আজহার আগে ক্ষতিপূরণ পরিশোধ এবং ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।